1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ৬:২০ পিএম

টেকনাফে নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামের এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার বা মোটরের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এদিকে তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা জানান, দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় সামান্য অসতর্কতাই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঘটবে তা কেউ কল্পনাই করেনি।

​ঘটনার বিষয়ে পুলিশ জানায়, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com