1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১:১৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় নানা কারণে আলোচিত সমালোচিত সাহারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া কোর্ট সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নবী হোছাইন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামিরা। পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) ঈদগাঁও পুলিশ ও চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নবী চৌধুরীকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নবী জানান, গ্রেপ্তার নবী চৌধুরীর বিরুদ্ধে ডাকাতি, গরু চুরি, পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com