1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ৪:১৪ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি জানান তিনি।

তার ভাষ্য, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন, যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’

হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যার্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। কারণ বিশেষ আইনে তার সুযোগ নেই। তারাই সে আইন করে গেছেন। আমাদের একটা সংবিধান আছে। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭ এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা আইন।’

সূত্র: যুগান্তর

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com