1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ৬:৩৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নাম-পরিচয়, সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জাল করে দীর্ঘদিন ধরে প্রতারণা ও তদবির-বাণিজ্য চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রধানমন্ত্রীর ‘Priority’ সিলের নকলসহ ৪১টি জাল সিল, বিভিন্ন সরকারি দপ্তরের লেটারহেড, কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রকে শনাক্ত করতে সক্ষম হই। মঙ্গলবার মাদারীপুরের কালকিনি ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) এবং মো. বকুল মন্ডল (৩৫)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেডের চার বান্ডিল, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ব্যবহৃত ৪১টি জাল সিল, আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম দীর্ঘদিন ধরে প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে চক্রটির মূলহোতা হিসেবে মো. ফারুক হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ২০০৬ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে চাকরিতে যোগ দেওয়ার পর ২০১৪ সালে চাকরিচ্যুত হন তিনি। এরপর চাকরি পুনর্বহালের চেষ্টা করতে গিয়ে প্রথমে ভুয়া নথি তৈরি করেন। পরে সেটিকেই সংঘবদ্ধ প্রতারণার রূপ দেন।

তিনি বলেন, নিজের চাকরি ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের নামে জাল সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া ফাইল তৈরি করেন। এমনকি প্রধানমন্ত্রীর ‘Priority’ সিলের নকল ব্যবহার করে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত নিষ্পত্তিরও চেষ্টা করেন। পরবর্তীতে এই কৌশলকে কেন্দ্র করেই একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র গড়ে ওঠে।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, চক্রটি শুধু লিখিত নথি জাল করেই থেমে থাকেনি; তারা প্রযুক্তিকেও প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তার ভাষায়, চক্রের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। সেই পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে চাকরি পুনর্বহালের জন্য চাপ সৃষ্টি করা হতো। একই কৌশলে বিদেশে জনশক্তি রপ্তানিসংক্রান্ত বিভিন্ন সুপারিশপত্রও জাল করা হয়েছে। মলদোভায় জনশক্তি পাঠানোর বিষয়ে একটি ভুয়া সুপারিশপত্র ব্যবহারের তথ্য আমরা পেয়েছি।

তিনি বলেন, তদন্তে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রভাব বিস্তার করত। সরকারি বিভিন্ন দপ্তরের লেটারহেড, জাল সুপারিশপত্র এবং ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল তারা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র। তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের নাম-পরিচয় অপব্যবহার করে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com