1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু, আমরা বন্ধুর প্রতি আতিথেয়তা দেখাচ্ছি: কংগ্রেস সাংসদ শশী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৪:৫৩ পিএম

নতুন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপড়েনের মুহূর্তে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় এবং প্রত্যর্পণ বিষয়ে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এ প্রসঙ্গে শশী থারুর বলেন, প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত জটিল আইনি প্রক্রিয়া। এই চুক্তির সঙ্গে অনেক বিষয় জড়িয়ে আছে, যা খুব কম বিশেষজ্ঞই পুরোপুুরি বোঝেন।

থারুর বলেন যে, কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভারত সরকারের উচিত সমস্ত আইনি দিক সাবধানতার সঙ্গে খতিয়ে দেখা। যথাযথ বিবেচনার জন্য বিষয়টি ভারত সরকারের ওপর ছেড়ে দেয়ার পরামর্শ দেন তিনি। শশী থারুর বলেন- ইতিমধ্যে যখন আমরা (ভারত) একজন ভালো বন্ধুর প্রতি আতিথেয়তা দেখাচ্ছি- তখন আমার মনে হয় আমাদের তাকে নিরাপদে থাকতে দেয়া উচিত যতক্ষণ না সরকার এই সমস্ত বিষয়গুলো আরও সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে।

সংবাদ সংস্থাকে শশী থারুর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য না করে ভারত ‘সঠিক মানবিক চেতনায়’ কাজ করেছে। কেননা, হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com