1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৩:১২ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ সহায়তা দিতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি গ্লোবাল।

পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগের জেরে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন।

প্রতিবেদন মতে, আকস্মিক বন্যায় বিধ্বস্ত এলাকার জন্য শুক্রবার (১৫ আগস্ট) ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল পাক সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। পথে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বাজাউরের বন্যা-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বহনকারী প্রাদেশিক সরকারের একটি এইম-আই হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com