1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

হ্নীলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে সমন্ধি খুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৩:০৩ পিএম

১১আগষ্ট রাত ৮টারদিকে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর পাহাড়ি টিলার নুরুল ইসলামের বাড়ির আঙ্গিনায় মেয়ে টুম্পা মনির জামাই মাদকসেবী মোঃ আব্দুল্লাহ এর সাথে পারিবারিক কলহের বিষয় নিয়ে বৈঠক শুরু হয়। এতে মাদক সেবন করে টুম্পা মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং গত ১মাস ধরে বাপের বাড়িতে থাকাকালে কোন খবর না নেওয়া এবং গত ১২দিন আগে সন্তান প্রসব করা স্ত্রীকে দেখতে না আসা নিয়ে কথা হয়। মেয়ে জামাইর এই ধরনের আচরণ অব্যাহত থাকলে মেয়ে দেবে না বলে জানান শ্বাশুড়। তখন মেয়ে জামাই আব্দুল্লাহ ক্ষুদ্ধ হয়ে শ্বাশুড়কে ছুরিকাঘাত করতে চাইলে জামাইর হাত ধরে ছেলে নুরুল আলমকে ডাকে। ছেলে নুরুল আলম বাপকে বাঁচাতে সামনে গেলে বোন জামাই আব্দুল্লাহ সমন্ধিকে গলার খন্ডকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নুরুল আলম রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির সংসারে ১শিশু রয়েছে বলে জানা গেছে।

‎বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এই রিপোর্ট লেখা পর্যন্ত এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

‎টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে এক দল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com