1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ২:১১ পিএম

মহাকাশ অভিযানে বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রয়টার্স জানিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে ১৫টি স্যাটেলাইটই হারিয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো। তবে কক্ষপথে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট। এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা ১৫টি উপগ্রহই হারিয়ে যায়।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৬০ টনের পিএসএলভি ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে আকাশে ওঠে। প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই শেষ হয়। কিন্তু তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই বাধে বিপত্তি। হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরোর সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের পিএসএলভি-সি৬১ ব্যর্থ হয়েছিল। গত আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এটি ৯০ শতাংশের বেশি সাফল্যের হার নিয়ে থাকা এই রকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করল।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল। তারপর ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথভ্রষ্ট হওয়া লক্ষ্য করা যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি। পরে কারণ বিস্তারিত জানানো যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com