1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

আবারও বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ৩:৫১ পিএম

আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিতর্কিত ভিডিও। এই ভিডিওতে দেখা গেছে, এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে হেনস্তা করছেন খালিদুজ্জামান ও তার সহযোগীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ভিডিওটি ইদানীংকালের নয়, বরং গত বছরের ১৭ আগস্টের ঘটনা।

ভিডিওতে দেখা গেছে, ব্যাংকে খালিদুজ্জামানসহ তার সহযোগীরা মারমুখী অবস্থায় রয়েছেন। এ সময় তাকে ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। এতে উৎসাহিত হয়ে তার সহযোগীদের ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা যায়। এ সময় বলতে শোনা যায়, ‘মার … (গালি)’।

উল্লেখ্য, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে খালিদুজ্জামানের আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় তাকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com