1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

জামায়াতে ইসলামী ধর্ম ব্যবসায়ী দল, যারা হচ্ছে টেরোরিস্ট : নীলা ইসরাফিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ৮:০৫ এএম

সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল দাবি করেছেন, জামায়াতে ইসলামীর মত একটা শিরককারী, একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেরোরিস্ট। তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই। তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, কতই না ভালো কিছু, এটা আসলে বুঝি নাই। হাসিনা যেমন স্বৈরাচার একই ভাবে জামায়াতে ইসলামীও স্বৈরাচার।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

নীলা ইসরাফিল বলেন, হাসিনা জামায়াতকে খুব ভালো করে চিনেছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। ভেবেছিলাম এটা তো ঠিক না, একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে? তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে। তারা কেন রাজনীতি করবে না? এটা এতদিন বুঝি নাই, আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছি যে, হাসিনা কেন এদেরকে এতদিন নিষিদ্ধ করে রেখেছিল।

নীলা বলেন, তারা বুঝে না যে বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ। সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি? সমস্ত ধর্ম গোত্র মিলেমিশে একাকার। সেজন্য আমরা সবাই ভাই-ভাই, বোন-বোন। এই ভাই-ভাই, বোন-বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, বিভক্ত করতে চায়, এরা আর কিছু না হোক এদেরকে মোনাফেক বলা যেতে পারে।

নীলা আরো বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন। বাউল শিল্পীদেরকে মেরে পিটিয়ে ফেলে দিচ্ছে। নারীদেরকে ওপেন মাঠে ধর্ষণ করছে। কি অদ্ভুত? এটা কোন দেশে আসছি? ড. ইউনূস বসে বসে কি করে? উনি কি এই জামায়াতে ইসলামীকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মব সৃষ্টি করার?

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com