1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ৪:২৪ পিএম

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবির বারবার ইসলামপন্থীদের সাথে ধোঁকাবাজি করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্সে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ১১ দলীয় পৃথক জোট গঠনের মাধ্যমে আবারও তাদের চিরাচরিত মুনাফেকি ও দ্বিচারিতা জাতির সামনে উন্মোচিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট রেজিস্ট্রারি মাঠে উলামা মাশায়েখ-সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম এ সব কথা বলেন। কওমি মাদরাসা ঐতিহ্য সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট আযাদ দ্বীনী এদারায়ে তালীমের সভাপতি শায়খ জিয়া উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, মাওলানা শোয়াইব আহমেদ, শায়খ মাশুক উদ্দিন, শায়খ মুহিউল ইসলাম বুরহান, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম।

শীর্ষ ওলামায়ে কেরাম আরো বলেন, জামায়াত বহুবার ইসলামের নামে রাজনীতি করে ইসলামপন্থী দল ও আলেম-উলামার বিশ্বাস ভেঙেছে। তারা ইসলামের নাম ব্যবহার করে কৌশলী রাজনীতি করে নিজেদের স্বার্থ হাসিল করে। জামায়াত কোনো ইসলামী দল নয়। এবারও নির্বাচনের মুহূর্তে রাজনৈতিক সমঝোতার নামে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।

সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম ইসলামপন্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে প্রকৃত হকপন্থী শক্তির ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনদার নেতৃত্ব প্রতিষ্ঠার। জামায়াতের ধোঁকাবাজি থেকে দূরে থেকে সুসংগঠিত ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com