1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

জামায়াতের নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ৩:০৭ পিএম

ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে বলে নির্বাচনী ইশতেহারে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানায় দলটি। এদিন ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ক্ষমতায় গেলে জামায়াতের পররাষ্ট্রনীতি কী হবে-এ সম্পর্কে দলটি জানিয়েছে, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ানোর চেষ্টার পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ইশতেহারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তেলার কথাও উল্লেখ করেছে জামায়াত।
দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

এছাড়াও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করবে বলে জানিয়েছে জামায়াত।

ক্ষমতায় গেলে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com