1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

টেকনাফে পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান : অপহৃত ৪ তরুণ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ৭:০৭ পিএম

টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​উদ্ধারকৃত তরুণরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার গনিপুর গ্রামের এমাম হোসেন জিসান ও মোঃ এমাম হোসেন, ফেনী পৌরসভার পশ্চিম রামপুরের তহিদুল ইসলাম তামিম এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াই গ্রামের সুমন মিয়া প্রকাশ হোসাইন।

​র‌্যাব জানায়, ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন জিসান ও তামিম। এ ঘটনায় ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ জানতে পারে, তরুণরা পাহাড়ি অপহরণকারী চক্রের হাতে বন্দি রয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এবং টেকনাফ থানা পুলিশ যৌথভাবে হ্নীলার জুম্মাপাড়া এলাকার খাড়া পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গহীন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চার তরুণকে উদ্ধার করা হয়।

​জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণরা জানান, অপহরণকারীরা তাদের আটকে রেখে পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। টাকা দিতে দেরি হওয়ায় তাদের ওপর চালানো হতো অমানুষিক শারীরিক নির্যাতন।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক পরিচর্যা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেফতার করতে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com