1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ: টেকনাফে ৩ জনকে গ্রেপ্তার র‌্যাবের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১২:১২ পিএম

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল একটি চক্র। শেষ পর্যন্ত পালিয়ে আসা ভিকটিমদের অভিযোগে টেকনাফে অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার লেঙ্গুরবিলে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৩৪), উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-৪ এর বাসিন্দা মো. হামিম (২১) এবং উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বাসিন্দা আরাফাত উল্লাহ (২৬)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ভিকটিমরা চাকরির প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণ চক্রের ফাঁদে পড়েন। পরে মুক্তিপণের দাবিতে তাদের আটক করে রাখে চক্রটি। সুযোগ পেয়ে ভিকটিমরা পালিয়ে র‌্যাবের কাছে আশ্রয় নেন এবং বিস্তারিত অভিযোগ জানান।

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোপন তথ্যের সূত্র ধরে চিরুনি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তবে আরও চারজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com