1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২ মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা নীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক

টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১১:২১ পিএম

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের আনুমানিক ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের একটি দল হ্নীলার সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করে। বিজিবির দাবি, এটি একটি একক অভিযানে উদ্ধারকৃত এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত দুই সপ্তাহ ধরে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় ড্রোন ও আধুনিক প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়ানো হয়। এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর অবরাং এলাকা দিয়ে পাচারের চেষ্টাকালে তিন লাখ পিস ইয়াবাসহ দুই আসামীকে আটক করা হয়েছিল। রাতে সুযোগ সুবিধা করতে না পেরে চোরাকারবারীরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে হ্নীলা সুইচ গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিয়ে আটক করে।

পরবর্তীতে তাদের নৌকার তল্লাশি চালিয়ে বাইরে দড়ি দিয়ে পানির নিচে বাঁধা অবস্থায় ভেসে থাকা বস্তা থেকে ১৪০টি কার্টনে মোড়ানো ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৬৪ বিজিবি সর্বমোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবাসহ ২৪৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। মাদকের পাশাপাশি জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও পেশাদার আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com