1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাসিক কো-অর্ডিনেশন সভা, অবৈধ দোকানপাট উচ্ছেদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ১১:৩২ এএম

৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইডের উদ্যোগে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইসি এম. এ. হান্নান।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—১৬ এপিবিএনের ক্যাম্প কমান্ডার, ইউএনএইচসিআরের প্রতিনিধি জামাল উদ্দিন, এনজিও ফোরামের নুর নবী, বিশ্ব খাদ্য কর্মসূচির মনিরুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের দোস মোহাম্মদ, রোহিঙ্গা লিডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনায় ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, ক্যাম্প এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাস্তায় অবৈধ বাজার বসানো রোধ, অটোরিকশা ও সিএনজির অবাধ চলাচল নিয়ন্ত্রণ, রোহিঙ্গাদের রেশন পণ্য অবৈধ কেনাবেচা বন্ধ এবং কাঁটাতার মেরামতসহ বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

এপিবিএন পুলিশের পক্ষ থেকে ক্যাম্পে অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ ও তা প্রতিরোধের উপায় উপস্থাপন করা হয়। সভা শেষে তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী সিআইসির নেতৃত্বে প্রায় এক ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে ক্যাম্প এলাকার প্রধান সড়ক থেকে প্রায় ৪০টি অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়।

সভায় জানানো হয়, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com