1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাংবাদিকতা ও ওকালতিসহ যেসব কাজ করতে পারবেন না শিক্ষকরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১২:১৪ পিএম

‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’-এ বড় পরিবর্তন এনে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের সাংবাদিকতা, ওকালতি ও যেকোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন আকারে এই নির্দেশনা জারি করে।

নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়েছে—

এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একাধিক পদে/চাকরিতে অথবা আর্থিক লাভজনক কোনো পেশায় থাকতে পারবেন না।

তদন্তে নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আর্থিক লাভজনক পেশা কোনগুলো?

নীতিমালার ‘খ’ উপধারায় যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে—

সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা বা সম্মানী গ্রহণযোগ্য যেকোনো চাকরি

বেসরকারি কোম্পানি বা সংস্থায় বেতনভিত্তিক কাজ

সাংবাদিকতা ও আইন পেশায় যুক্ত থাকা

কেন এই নিষেধাজ্ঞা?

শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, সরকারি চাকরিজীবীদের মতোই এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি বেতন, বাড়িভাড়া ভাতা, ঈদ বোনাস পাচ্ছেন, তাই তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।
তিনি জানান, নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com