1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ৩:৫৫ পিএম

টেকনাফের শীর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা, ১৪ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল মাঠপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মুন্না দীর্ঘদিন ধরে ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করছিল। তারা নিয়মিত লোকজন অপহরণ করে পাহাড়ি আস্তানায় জিম্মি রেখে মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালাত।

এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা নজরদারির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। মুন্নার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com