1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

টেকনাফে নৌবাহিনীর অভিযানে মিয়ানমার যোগাযোগের ওয়াকি-টকি, অস্ত্র ও মাদক উদ্ধার

✍️ টেকনাফ প্রতিনিধি:

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১০:২৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না (২৮) এবং মিয়ানমারের মংডু শহরের পেরানপুরো এলাকার পেরান আলী প্রকাশ বার্মায়া মাস্টার আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুনায়েদ ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ নিজ বসতবাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১,২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড তাজা গোলা, দুটি ওয়াকি-টকি ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল। অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীপথ ব্যবহার করে নৌকার মাধ্যমে সীমান্ত যাতায়াত করত জুনায়েদ। সে নিয়মিত মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত এবং তার সহযোগী হামিদুল্লাহ এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিল। একই সীমান্তপথ দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অবৈধ অস্ত্র পাচার করা হতো বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, জুনায়েদ, হামিদুল্লাহসহ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে দেশের বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার করছিল। এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে উপকূলীয় এলাকা ও দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com