1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:৪৪ পিএম

রামুতে ৩০ বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে রামু চৌমুহনী মোড় এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির রামু সেক্টরের অধীনস্থ ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় এবং মেজর মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি দল চৌমুহনী এলাকায় অবস্থান নেয়। এ সময় খারাংখালী থেকে রামুগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

​পরবর্তীতে গাড়িতে থাকা যাত্রী টেকনাফের নয়াপাড়া নাছর পাড়া এলাকার মোহাম্মদ শফিকের ছেলে মোবারক হোছাইনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com