1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২ মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা নীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক

টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ১:১৪ পিএম

টেকনাফে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নাজির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন একই এলাকার ফজল আহমদের ছেলে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মো. আরিফের নেতৃত্বে বিজল, সালামত উল্লাহ, নেতা সলিম, শফিক ও রিজুয়ানসহ একদল সন্ত্রাসী হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নাজির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

​এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন—একই এলাকার মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ জানান, নাজির হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকের ডান পাশে মারাত্মক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

​টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com