1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ১২:০১ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানান, “আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোরশেদ জ্যোতি।

পাবনা-১ আসনের ‘ধানের শীষ’ প্রার্থী ভিপি শামসুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল সাত্তার জিন্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহানুর আলম পিন্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজনু। এছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি মজনু উপস্থিত ছিলেন।

ভিপি শামসুর রহমান বলেন, “এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। আমরা আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে চাই।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com