কক্সবাজার জেলায় রাজনৈতিক প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য ইতোমধ্যে একটি জেলা কমিটি গঠন করেছে। কক্সবাজার জেলায় যারা এ ধরনের মামলার শিকার হয়েছেন, তাদের আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট মামলার এজাহার (FIR) এবং চার্জশিটের সার্টিফাইড কপি যুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করতে হবে।