1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

সৌদি আরবে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১১:১৩ এএম

সৌদি আরব এক বছরে সর্বাধিকসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার আরও তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনা নির্দেশ করছে। মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।

এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com