1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১:১১ পিএম

কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতিবিরোধী প্রচারণার উদ্দেশ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী বিতর্কের বিষয় ছিল, “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”। বিষয়টির পক্ষে বক্তব্য রাখে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ, এবং বিপক্ষে থাকে কক্সবাজার মডেল হাই স্কুল। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ০.৫ মার্কের ব্যবধানে জয়লাভ করে কক্সবাজার মডেল হাই স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, যিনি শিক্ষার্থী ও খুদে বক্তাদের অনুপ্রেরণা প্রদান করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানান এবং বলেন, শিক্ষার্থীরা যাতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে যা বিশ্বব্যাপী সুশাসনের রোলমডেল হিসেবে পরিচিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার প্রদান করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com