1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিরোধীদল আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে: রাশেদ খাঁন আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লেখাপড়া-কোচিং স্বামীর টাকায়, সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা, রয়েছে বাংলাদেশও দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ৩:৫৪ পিএম

মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিজিবি।

রোববার গভীর রাতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

​বিজিবি জানায়, রাত আনুমানিক ১টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

​আটককৃত ব্যক্তির নাম মোঃ এরফান (৩০)। তিনি কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মোঃ আব্দুল ছামাদের ছেলে।

এ ঘটনার সাথে জড়িত টেকনাফের সাবরাং এলাকার মোঃ কাদের ও মোঃ কামাল এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মোঃ মুনসুর নামে তিন আসামি পলাতক রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

​জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে ​কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সূত্র: theterritorialnews

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com