1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

শেখ হাসিনার দুলাভাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১২:৪৯ এএম

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলাভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র এ.এফ.এম রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মেয়রের গ্রামের বাড়ি নুরপুরে এক উঠান বৈঠক চলাকালে সাবেক পৌর মেয়র মোবাইলে ভিডিও কলের মধ্যে দিয়ে তিনি উপস্থিত গ্রামবাসীর নিকট ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

ফয়েজ মিয়া ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন জামাই এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর মামা। জানা গেছে, গত ৫ আগষ্ট পর ফয়েজ মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা হলে গোপনে তিনি আমেরিকায় চলে যান।

বিএনপির স্থানীয় নেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল।

শুক্রবার রাতে নুরপুর গ্রামে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের নির্বাচনী উঠান বৈঠক চলাকালে বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এ বিষয়ে বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ফয়েজ মিয়া আমার ফোনে ভিডিও কল দেন। আমি লাউডস্পিকার দিয়ে আমেরিকা থেকে ও সাবেক মেয়রের বক্তব্যটি উপস্থিত জনগণের কাছে তুলে ধরেন। সে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে শহিদুল ইসলাম বাবুলের পক্ষে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত দেন করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম রেজা ফয়েজ মিয়া।

তবে যোগদানের বিষয়টি ভাঙ্গা উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে এবং ফেসবুকে যোগদানের বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com