1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

উখিয়া-টেকনাফের নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১১:৫৫ এএম

উখিয়া-টেকনাফের অবহেলিত নারী সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ শাখার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, গণমানুষের দাবির প্রেক্ষিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির কর্মীরা রয়েছেন। বিএনপিকে ভোট দিলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

তিনি আরও বলেন, উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য আমি বন্দর করিডোরসহ নানা উদ্যোগ নিয়েছিলাম, যা আজ বন্ধ হয়ে গেছে। হোয়াইক্যং-মহেশখালীপাড়া এই সড়ক নির্মাণে আমার অবদান ছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো সেই সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমি এমপি হই বা না হই, এই এলাকার মানুষের ন্যায্য দাবির পক্ষে সবসময় পাশে থাকব। প্রতিটি মা-বোন যেন আত্মনির্ভরশীল হতে পারেন, সে জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলবো।

সাবেক এই হুইপ বলেন, আমি চারবার এমপি ছিলাম, কিন্তু কখনো নিজের জন্য কিছু করিনি। সব করেছি দেশের মানুষের জন্য। কারো ওপর জুলুম করিনি, অন্যায় করিনি এমন কেউ নেই যে এসব অভিযোগ তুলতে পারবে।

বৈঠকে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী
সাংগঠনিক সম্পাদক এইচ. এম. উসমান গনী, প্রবীণ বিএনপি নেতা আবু সিদ্দিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী আকবর, উত্তর শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com