1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

নাফনদী সাঁতরে আনছিলো ইয়াবা, আটক পাচারকারি: ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ৮:৪৯ পিএম

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। নাফ নদী এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার হওয়া এক লাখ ২০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি ষাট লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে ।

জানা গেছে, বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে বুধবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জেটি সংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে মিয়ানমার সীমান্তে একটি সন্দেহভাজন নৌকার গতিবিধি লক্ষ্য করা যায়। এর কিছুক্ষণ পর চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌটহল দল দ্রুত অভিযান চালিয়ে তাকে বস্তাসহ আটক করে। পরে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​আটককৃত ব্যক্তির নাম জাগীর হোসেন (২৮)। সে টেকনাফ থানার সাবরাং জালিয়াপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, মিয়ানমার থেকে আসা ওই নৌকাটি থেকে নেমে মাদকসহ সাঁতরে সে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি অধিনায়ক জানান , আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com