1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১২:৪৪ পিএম

টেকনাফের জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে গভীর রাতে অভিযান চালিয়ে এ চালান উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধান ক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধান ক্ষেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com