1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাত, ছাত্রী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ১২:০৩ পিএম

রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাত করেছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে মারুফ হোসেন নামের শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে পুলিশ ওই ছাত্রীকে বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। তবে কেন শিক্ষকের উপর হামলার চেষ্টা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে কথা বলতে ওসির মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com