1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ৭:৫৭ পিএম

কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার সঙ্গে থাকা দুটি পাটের ব্যাগ তল্লাশি করা হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ব্যাগ থেকে ৩৬ হাজার এবং অপর ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মাদকের উৎস, সরবরাহ চক্র এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com