1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

প্রত্যাবাসন ছাড়া সমাধানের বিকল্প নেই- রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে সেমিনার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ৫:২৮ পিএম

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নির্ণয়ের লক্ষ্যে অংশিজনদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ ইমার্জেন্ট ফিউচারস : কালেক্টিভ ফরসাইট এন্ড এডাপ্টিভ একশন’ শিরোনামে দিনব্যাপী সেমিনার।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়স্থ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই আয়োজন বিকাল ৫ টায় শেষ হয়।

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সিজেএ বাংলাদেশ চাপ্টারের সভাপতি ফরিদা পারভীন চৌধুরী।

এসময় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।

আয়োজকেরা জানান, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে তের লাখের বেশি রোহিঙ্গা বাস করায় পরিস্থিতি ক্রমই জটিল হচ্ছে। এ বাস্তবতায় সংকট মোকাবিলায় কী ধরনের প্রমাণভিত্তিক উদ্যোগ নেওয়া যেতে পারে—সেই পথনকশা খুঁজতেই অংশিজনদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আলোচনার প্রধান বিষয়গুলো ছিলো – সংকট উত্তরণের সম্ভাব্য ও যৌক্তিক সমাধান,রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ঘিরে বর্তমান আলোচনার ধারা,জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা ইস্যুর উপস্থাপন,
এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা।

সেমিনার প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথে এগোতে চায়, সে লক্ষ্যে আজকের এই আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসিন, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, সাংবাদিক মোদ্দাছির ইসলাম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ, জামায়াত প্রতিনিধি নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, ডব্লিউএফপির এম্মানুয়েলা, ইউএনএইচসিআরের মার্সেল কুলুন সহ আরো অনেকে।

এছাড়াও সেমিনারে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা,সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও সংকট-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com