1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কক্সবাজারে ১,৮৩৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১:০১ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশের অভিযানে ১,৮৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৩০ নভেম্বর রাত ৭:৩০ মিনিটে তুলাবাগান এলাকায় টেকনাফ দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাকিল খাঁ (২৫), মোঃ ওমর ফারুক (৩০) ও মোঃ শাহজাহান (৩২)। তাদের কাছ থেকে দুই বান্ডেলে মোড়ানো ১০টি পলিজিপার প্যাকেটে মোট ১,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সঙ্গে মোটরসাইকেল, ব্যাগ ও একটি মোবাইল জব্দ করা হয়।

তদন্তে জানা গেছে, তারা পলাতক মহিলা সহযোগী হামিদা আক্তারের (৩৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পলাতক আসামির বিরুদ্ধে অভিযান চলমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com