1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১১:৫৯ এএম

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আমিন এর ছেলে মোহাম্মদ শফি (৪৩)সাং তুলাতলী, বাইসারি ইউপি।
মৃত ফজল করিম এর ছেলে আমির হোসাইন (৫৪) সাং কাগজি খোলা, বাইসারি ইউপি।
আলী হোসাইন ছেলে রফিক উল্লাহ (২৯) সাং তুলাতলী গর্জনীয়, গর্জনীয়া ইউপি, সর্বথানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান।

এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

চকরিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com