1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

আ.লীগ নেতার হিমাগারে ১৩ বছর বয়সী কিশোরীসহ তিন নারীকে নির্যাতন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ১১:৫২ এএম

রাজশাহীর মহানগরীর বায়া বাজার এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, এক কিশোরী ও এক নারীকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এই নির্যাতনের সঙ্গে জড়িত।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হিমাগারের দুটি কক্ষে কয়েকজন কর্মচারীকে আটক রাখেন। অন্যদিকে, অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ আরও কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে হামলার আশঙ্কায় অভিযুক্তদের বাইরে নেওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত অবস্থায় তিনজন নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

১৩ বছর বয়সী কিশোরীটি সাংবাদিকদের জানায়, আমাকে আলপিন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খোঁচানো হয়েছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুপুর দেড়টা পর্যন্ত হিমাগার ঘিরে রেখেছিলেন শত শত বিক্ষুব্ধ জনতা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের এই হিমাগারটিতে আগে থেকেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল, তবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছে, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত তদন্ত চলছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com