1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক পলাতক আসামিদের ফেরাতে সরকার গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১২:৫৯ এএম

টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত এক নারীসহ দুজনকে উদ্ধার করেছে র‍্যাব – ১৫।

উদ্ধারকৃতরা হলেন ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)।

সোমবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ঈদগাঁও এলাকা থেকে মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি র‌্যাবের কাছে আইনি সহায়তা চান। এর মধ্যেই একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাকে জিম্মি করে পরিবারের কাছে প্রাণনাশের হুমকি দেয় এবং বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে আরও টাকার দাবিতে ভিকটিমদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে তারা।

​বিষয়টি জানতে পেরে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে।

প্রাথমিক চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিকটিমদের ঈদগাঁও থানার মাধ্যমে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে অপহরণের সাথে জড়িত চক্রটির সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com