1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে বিশেষ অভিযানে দুই ইউপি সদস্যসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ১১:৫১ এএম

টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

শনিবার দুপুর দেড়টায় কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মৃত হাজী আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নং ওয়ার্ডের বাসিন্দার মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।

তিনি জানান, একই দিন রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুর হুদাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।

অপরদিকে, ১২ নভেম্বর ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)কে আটক করে পুলিশ।

তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com