1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

মহেশখালীতে ইউপি চেয়ারম্যান আবু হায়দার গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১০:৩১ এএম

কক্সবাজারের মহেশখালীতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম আবু হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার তিতা মাঝি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসিএসআই সুমিত বড়ুয়া গ্রেপ্তারের এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু হায়দার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মাতারবাড়ীতে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়ার বাসিন্দা নুরুজ্জামান বাদী হয়ে মহেশখালী থানায় ৫২ জনের নাম উল্লেখ এই মামলাটি দায়ের করেন। এই মামলায় ২ নম্বর আসামি মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার। এছাড়া ওই মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com