1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারে রাজনৈতিক মামলার যাচাই শুরু, গঠিত হয়েছে বিশেষ কমিটি আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে রাজনৈতিক মামলার যাচাই শুরু, গঠিত হয়েছে বিশেষ কমিটি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ৬:৩২ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলায় রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলার আসামিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া বিভিন্ন মামলায় জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুতের লক্ষ্যে একটি জেলা কমিটি গঠন করা হয়েছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে মামলার এজাহার (FIR) এর কপি ও চার্জশিটের সার্টিফায়েড কপি সংযুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রকৃত চিত্র নিরূপণ করা হবে।

এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com