1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন : সালাহউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ১১:৪৭ এএম

জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের পক্ষের শক্তি। স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী এ দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে ঘিরে। তাই রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপিকে সব সময় দেশের মানুষ তাদের পক্ষের শক্তিকে পাশে পাবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।

মঙ্গলবার সকালে কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচারে গিয়ে প্রয়াত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন সালাহউদ্দিন আহমদ।

পরে তিনি ইউনিয়নের বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম ওমর আলীসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com