1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

চকরিয়ায় শীর্ষ ডাকাত সাইফুলের বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ৪:২৮ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকায় শীর্ষ ডাকাত সাইফুল ইসলামের বাড়িতে র‌্যাব-১৫ এর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

১৪ নভেম্বর র‌্যাবের আভিযানিক একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সাইফুল ইসলাম (প্রঃ পুতু) পালিয়ে যায়। পরে তার স্ত্রী শাহীন সুলতানা (২৩) বসতঘর ও তালাবদ্ধ আরও একটি ঘর খুলে দেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে কাঠের আলমারি থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭টি বার-বোর শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

তিনি আরও জানান, পলাতক ডাকাত সাইফুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com