1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

পুরুষের মেহেদি ব্যবহার, ইসলাম কী বলে?

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ১০:১৫ এএম

 আমাদের দেশে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে মেহেদি ব্যবহারের প্রচলন রয়েছে। নারীদের পাশাপাশি কিছু সৌখিন পুরুষও বিয়ে, ঈদ উপলক্ষে মেহেদি ব্যবহার করে থাকেন।

ইসলামে নারীদের জন্য হাতে বা পায়ে মেহেদি লাগানো জায়েজ ও উত্তম হলেও পুরুষের জন্য হাতে বা পায়ে সাজসজ্জার জন্য মেহেদি লাগানো নাজায়েজ। কারণ হাতে-পায়ে মেহেদি লাগানো নারীদের সাজসজ্জা হিসেবে গণ্য হয়। পুরুষের জন্য নারীদের পোশাক বা সাজসজ্জা গ্রহণ করা জায়েজ নয়।

নবিজি (সা.) মুসলিম পুরুষদের নারীর সাজ গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) নারীর বেশধারী পুরুষের ওপর এবং পুরুষের বেশধারী নারীর ওপর লানত করেছেন। (সহিহ বুখারি)

তবে সাজসজ্জার উদ্দেশ্য ছাড়া কোনো অসুস্থতার চিকিৎসার জন্য প্রয়োজন হলে পুরুষরা হাতে-পায়ে মেহেদি লাগাতে পারেন। সালমা (রা.) থেকে বর্ণিত রয়েছে নবিজি (সা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখনই তলোয়ার বা কাঁটা ইত্যাদির কারণে আহত হয়েছেন, আমাকে তাতে মেহেদি লাগিয়ে দিতে বলতেন। (সুনানে তিরমিজি)

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, নবিজির (সা.) সেবিকা সালমা (রা.) থেকে বর্ণিত আছে, কেউ মাথাব্যথার অভিযোগ নিয়ে নবিজির কাছে এলে তিনি তাকে বলতেন, ‘শিঙা লাগাও’। আর পায়ে ব্যথার অভিযোগ করলে বলতেন, মেহেদি পাতার রস লাগাও। (সুনানে আবু দাউদ)

এ ছাড়া কাচা বা পাকা চুল ও দাড়িতেও নারী ও পুরুষরা মেহেদি লাগাতে পারেন। কারণ চুল-দাড়িতে মেহেদি বা অন্যান্য রঙের খেজাব লাগানো শুধু নারীর সাজ হিসেবে গণ্য হয় না।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যের চিহ্ন পরিবর্তন করতে পারো, (অর্থাৎ চুল-দাড়ির সাদা রঙ পরিবর্তন করতে পারো) তার মধ্যে মেহেদি ও কাতাম (মেহেদি জাতীয় বস্তু) হলো সর্বোত্তম। (সুনানে ইবনে মাজাহ)

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com