1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১২:৪১ পিএম

সমুচা আনতে ব্যর্থ হওয়ায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি চার সদস্যও হত্যার হুমকি পাচ্ছেন। অভিযুক্ত স্ত্রীর ভয়ে দিন পার করছেন ভুক্তভোগীরা। বিষয়টি গ্রাম পঞ্চায়েত হয়ে থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

জানা গেছে, স্বামীকে সমুচা আনতে বলেন স্ত্রী। কিন্তু তিনি তা আনতে ব্যর্থ হন। এ নিয়ে তুমুল ঝগড়া করেন স্ত্রী। তুচ্ছ এ বিবাদের জেরে পর দিন গ্রাম পঞ্চায়েতে সালিশ ডাকেন স্ত্রী। সালিশে নিজের মা-বাবা ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে স্ত্রী স্বামীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাতে যোগ দেন অভিযুক্তের আত্মীয়স্বজনরাও। মারধর ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হন স্বামীর পরিবারের সদস্যরাও।

ভারতের উত্তর প্রদেশের সেহরাপুর উত্তর থানায় এই ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। হত্যার চেষ্টার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, আনন্দপুরের বাসিন্দা শিবমকে তার স্ত্রী সঙ্গীতা পঞ্চায়েতে লাঞ্ছিত ও মারধর করেন। এ কাজে সঙ্গীতার বাবা-মা উষা ও রামলাদাইতে, মামা রামোতর, প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মা সহায়তা ছিল।

সার্কেল অফিসার (সিও) পুরানপুর প্রতীক দাহিয়া জানান, ভুক্তভোগীর মা বিজয় কুমারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় হত্যার চেষ্টাসহ একটি এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগ অনুসারে, ৩০ আগস্ট সঙ্গীতা তার স্বামীকে সমুচা আনতে বলা এবং তা আনার ঘটনায় বিবাদ শুরু হয়। ক্ষুব্ধ হয়ে তিনি পরের দিন তার পরিবারকে ডেকে আনেন। যার ফলে ৩১ আগস্ট পঞ্চায়েত চলাকালীন মারধরের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত হতে দেখা যাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com