1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

জুবায়েদ হত্যাকাণ্ডে সন্দেহের তালিকায় তার ছাত্রী এবং মেয়েটির প্রেমিক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ৮:৩৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জুবায়েদের এক ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তসংশ্লিষ্টরা জানান, নিহত জুবায়েদ নিয়মিত এক ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন। রবিবার সন্ধ্যায় তিনি বর্ষার বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। তার আগেই ছাত্রী বর্ষা ফোনে সময় ও ঠিকানা নিশ্চিত করেন।

পরবর্তীতে জুবায়েদের রক্তাক্ত দেহ পুরান ঢাকার একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে খবর দেয়— “স্যার খুন হয়ে গেছে।”প্রশ্ন উঠেছে, বর্ষা কীভাবে জুবায়েদের রুমমেটের নাম্বার পেলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ক্যাম্পাসে এরই মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com