1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসন নীরব: এস এম ফরহাদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৪:৪৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, এতে প্রশাসন নীরবতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

 

এস এম ফরহাদ বলেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও, ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ এখনও ভালো, পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় সকল শিক্ষার্থীকে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। এদিকে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে, নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সাদিক বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে অনেক বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য।

টিএসসি কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। আইডি কার্ডধারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ড বিল বিতরণ করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com