1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ৯:৫২ এএম
Oplus_0

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

 

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৬টা ৫ মিনিটে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল–১ টিম অভিযানটি পরিচালনা করে।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী হাসিনা (৩৫), পিতা: আব্দুস সালাম, এমআরসি নম্বর: ৬২০২৮/এ-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের পলিথিন ব্যাগে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে গাঁজাসহ আটক করে কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৩৬৫/২৫, তারিখ ১৮/০৭/২০২৫ খ্রিঃ অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com