1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার মাইক্রো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:০০ এএম

কক্সবাজার লিংকরোড সংলগ্ন বনতলা স্টেশনের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (৯ জুলাই ) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি দ্রুতগামী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুটি গাড়িই উচ্চ গতিতে চলছিল। রাস্তার মাঝামাঝি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

 

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

 

সংঘর্ষের শব্দ শুনে আশপাশের স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেন।

 

রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com