1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাই পণ্য জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৮:২৭ এএম

কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। পাচারের কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করে কোস্ট গার্ড।

 

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

 

জব্দকৃত মালামাল ও নৌযান আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com