1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩২ জন কনস্টেবল নিয়োগ

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৬:২৪ এএম

মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কক্সবাজার জেলায় ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশের তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীনের নেতৃত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তথ্য অনুযায়ী, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে ১ হাজার ৪৭৯ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই শেষে ৮৯৩ জন শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ পরীক্ষার পর ৩৮৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫৪ জন উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে সর্বশেষ ২৯ জন পুরুষ ও ৩ জন নারী নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণদের অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জীবনের প্রথম সাফল্য পেয়ে তারা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com